• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

গাজীপুরে অগ্নিকাণ্ডে ২৮টি কক্ষ পুড়ে গেছে

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বাড়ির ২৮টি কক্ষ, অটোরিকশার গ্যারেজ ও ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় লাগা আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিভিয়ে ফেলে। কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

মিরাজুল ইসলাম বলেন, আমবাগ এলাকার রজব আলীর ঝুটের গুদামে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন পাশের অটোরিকশার গ্যারেজ, জাকির হোসেন ও মোজ্জামেল হোসেনের টিনসেটের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি জানান, কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নেভায়। ততক্ষণে গুদাম, গ্যারেজ, দুটি বাড়ির ২৮টি কক্ষের মালামাল পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্টেশন অফিসার মিরাজুল ইসলাম। তিনি বলেন, ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরুপণ করা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন