• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ প্যারামেডিক ‘ডাক্তার’ পরিচয় ও ফি—আইন কোথায় দাঁড়ায়? মেঘনায় হালট – খাল উদ্ধারে নেই তৎপরতা মেঘনার দড়িকান্দিতে জমি বিরোধে হামলায় প্রাণনাশের চেষ্টা,থানায় মামলা মেঘনায় মাদকসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ

নবীগঞ্জে ২ ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জের নবীগঞ্জে দুই ভুয়া ডাক্তারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দু’জনকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা ও দু’জনের চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন এ দণ্ড দেন। এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন।

দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন— জেলার নবীগঞ্জের জয়নগর গ্রামের মৃত প্রাণেশ দেবনাথের ছেলে কাজল দেবনাথ ও একই উপজেলার রসুলগঞ্জ এলাকার মৃত গোপেন্দ্র চন্দ্র দত্তের ছেলে অলক চন্দ্র দত্ত।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কাজল দেবনাথের বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন নেই। কিন্তু তিনি নিজের নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করছিলেন।

নবীগঞ্জ শহরের হাসপাতাল এলাকায়  ‘মেডিক্যাল সার্ভিস’ নামে চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছেন দীর্ঘদিন থেকে কাজল দেবনাথ। একইভাবে রসুলগঞ্জ বাজারে ‘পার্বতী ফার্মেসি’ চালাচ্ছিলেন অলক চন্দ্র দত্ত।

সেজন্য কাজলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অলককে ছয় মাসের কারাদণ্ড ও একই পরিমাণের জরিমানা করা হয়েছে।

ইউএনও মহিউদ্দিন জানান, ওই দু’জন নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে প্রতিদিন অসংখ্য রোগীকে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। অথচ তাদের বিএমডিসির নিবন্ধন নেই। কারাদণ্ড দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে দু’জনের চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন