• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

বাজারে অপোর নতুন ফোন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো দেশের বাজারে নিয়ে এসেছে এ৩৩ মডেলের নতুন স্মার্টফোন। বাজেট-ফ্রেন্ডলি এ ফোনটিতে ৯০ হার্জের পাঞ্চ-হোল ডিসপ্লে, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি আছে এআই ট্রিপল ক্যামেরা এবং আরো অনেক কিছু। ফোনটির মূল্য মাত্র ১৩,৯৯০ টাকা।

পছন্দের ভিডিও কন্টেন্ট দেখা ও চমৎকার গেমিং অভিজ্ঞতার জন্যে অপো এ৩৩-তে আছে ৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লে। উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্জ গতির ও ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪৬০ অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনে ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরার সঙ্গে আছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের (এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। মিন্ট ক্রিম ও মুনলাইট ব্ল্যাক– এ দুটি রঙে পাওয়া যাবে অপো এ৩৩।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন