• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

গাজীপুরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটক ৩ জন হলেন- গাছার শরীফপুর সরকার বাড়ি এলাকার সজীব (২৪), কিশোরগঞ্জের তাড়াইল থানার মুরাকান্দী এলাকার তোফাজ্জল হোসেন (২০) ও ময়মনসিংহের ধোবাউড়া থানার মুন্সিরহাট এলাকার আল আমিন (২০)। তোফাজ্জল গাছার শরীফপুর সরকার বাড়ী এলাকায় এবং আল আমিন সাইন বোর্ড ভুষির মিল এলাকায় ভাড়ায় বসবাস করেন।

র‌্যাব জানায়,  সোমবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে গাছা থানার শরীফপুর এলাকা থেকে ডাকাতচক্রের এ ৩ জনকে আটক করে। এ সময় তাদের কাছে একটি ক্রিজ, একটি হাসুয়া, একটি সুইচ গিয়ার পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন