• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

শ্বশুরবাড়িতে এসে শেকলবন্দি যুবক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

১০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

বরগুনায় শ্বশুরবাড়ি থেকে শিকলে বাঁধা অবস্থায় আবুল খায়ের (২৬) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আবুল খায়েরকে উদ্ধারের সময় তার স্ত্রীর বড় ভাই আব্দুর রহমান সরদার ও শাশুড়ি খাদিজা বেগমকে গ্রেপ্তার করে করা হয়েছে।

বরগুনা সদর থানার এসআই ওবায়দুল ইসলাম জানান, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ গ্রামের পনু সরদারের ঘর থেকে শিকলবন্দি আবুল খায়েরকে উদ্ধার করা হয়।

দুই বছর আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে আবুল খায়েরের সঙ্গে পনু সরদারের মেয়ে মৌসুমীর বিয়ে হয়। তাদের আট মাস বয়সী একটি কন্যা সন্তান আছে।

আবুল খায়েরের শাশুড়ি খাদিজা বেগম জানান, রোববার সন্ধ্যায় আবুল খায়ের তাদের বাড়িতে এলে আব্দুর রহমান সরদার তার পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখে।

আব্দুর রহমান সরদার জানান, মৌসুমীকে বিয়ের সময় কাবিন করেননি আবুল খায়ের। অনেক দিন ধরে তাকে কাবিনের কথা বললেও তা না করায় তিনি ভগ্নিপতি আবুল খায়েরকে বেঁধে রাখেন।

বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই আবুল খায়েরকে উদ্ধার ও অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন