• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
  • [gtranslate]

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) ভোরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নাগরপুর থানার পরিদর্শক বাহালুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আ. বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) ও সদর উপজেলার কাগমারা গ্রামের আ. মান্নানের মেয়ে মমতা হিরা সুবর্না (১৫) ও করটিয়া গ্রামের বাপ্পী (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক বাহালুল খান বলেন, আজ ভোরে ওই তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় দাসপাড়া এলাকায় এক ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাপ্পী মারা যান ও হাসপাতালে নেওয়ার পর সুবর্না ও সানির মৃত্যু হয়।

পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন