• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ডোবা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
ময়মনসিংহ purboposhchimbd Most Popular Online Newspaper in Bangladesh

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের নগরীর দিঘারকান্দা বাইপাসের ডোবা থেকে অজ্ঞাত-পরিচয় তরুণীর (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সকালে মহাসড়কের (ঢাকা-ময়মনসিংহ) আশপাশে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডোবায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে সড়ক দুর্ঘটনায় বা কেউ মেরে ডোবায় ফেলে রাখতে পারে। তবে, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন