• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

চাঁদপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ৪র্থ শ্রেণির ছাত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর সদর উপজেলায় ৪র্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আটক জাকির হোসেন বেপারীকে (২৬) আটক করা হয়েছে। জাকির উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মঙ্গল বেপারীর ছেলে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরীকে চাঁদপুর সরকারি হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। রাতে মডেল থানার এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্ব রঘুনাথপুর পাগল বাড়িতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান সেলিম খান জানান, ওই ছাত্রীর বাড়িতে মা ও বাবা না থাকার সুযোগে জাকির রাতে ঘরে প্রবশ করে জোরপূর্বক কয়েকদিন ধর্ষণ করে। এই ঘটনা সবাইকে জানিয়ে দেয়ার কথা বললে জাকির তাকে বিয়ে করবে বলে আশ্বাসও দেয়। পরে ভিকটিম দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি তার

পরিবারের লোকজনদের জানায়। এই ঘটনা জানতে পেরে নারায়ণগঞ্জে কর্রমরত তার বাবা চাঁদপুরে এসে প্রতিবাদ করেন। এ সময় জাকির হোসেন বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময় সমঝোতা করার প্রস্তাব দেন।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাসিমউদ্দীন জানান, ছাত্রীর বয়স ১২/১৩ বছর হবে। সে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসলে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং পরীক্ষা শেষে চিকিৎসক ধর্ষণের আলামত পেয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন