• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

হত্যা মামলায় ২ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়ায় হত্যা মামলায় আছান আলী শেখ (৩০) ও মো. সেলিম উদ্দিন (৩৫) নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিল। অপর আসামি সেলিম উদ্দিন পলাতক আছে।

আছান আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে। সেলিম উদ্দিন একই উপজেলার লাহিনী পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে আতিয়ার রহমানকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়। পরের দিন সকালে পার্শ্ববর্তী ধর্মপাড়া গ্রামের মাঠ থেকে গলাকাটা অবস্থায় আতিয়ারের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর আছান আলী শেখ, মো. সেলিম উদ্দিন ও রেজাউল ওরফে রেজার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ‌্যাডভোকেট আব্দুল হালিম জানান, সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আছান আলী শেখ ও মো. সেলিম উদ্দিনকে দণ্ড দিয়েছেন আদালত। রেজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন