• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৭৪ শরণার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আবারো লিবিয়া উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, খোমস উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছে। ওই দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করা হয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বন্দর নগরী খোমস। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮টি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী ছিল। এর মধ্যে নারী ও শিশুও ছিল। ইতোমধ্যেই ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরদিকে ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার দু’দিন আগেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে দু’টি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৯ জন ডুবে মারা গেছেন। এদের মধ্যে দুই শিশুও ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত সাত বছরে ২০ হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

আইওএম জানিয়েছে, চলতি বছর ইউরোপে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ৯শ’ মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে। অপরদিকে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে এসেছে ১১ হাজারের বেশি মানুষ।

এদিকে, গত বুধবার শরণার্থীদের বহনকারী একটি নৌকা উল্টে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সেখান থেকে প্রায় ১শ শরণার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন