• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির ভান্ডারী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাকির দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ জালকুড়ি এলাকায় থাকতেন।

নিহতের ভাতিজা করিম হোসেন জানান, তিনি নিজে অটো চালিয়ে চাচা জাকিরকে নিয়ে যাচ্ছিলেন। সাইনবোর্ড মোড়ে পেট্রোলপাম সংলগ্ন রাস্তায় এলে একটি ট্রাক তার অটোকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা চাচা ছিটকে নিচে পড়ে যান। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবগত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন