• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি মূর্তি দিলো বিজিবি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি কষ্টিপাথরের মূর্তি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন সময়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা ওই ১১টি মূর্তির ওজন ২৭০ কেজি। এসবের দাম আনুমানিক ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।

রোববার  (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধীন পরিচালিত নওগাঁ সীমান্ত পাবলিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মূর্তিগুলো হস্তান্তর করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহীর আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে মূর্তিগুলো হস্তান্তর করেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

এ সময় বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

নাহিদ সুলতানা বলেন, ‘বিজিবির কাছ থেকে পাওয়া এসব মূর্তি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে রাখা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন