• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

বাংলাদেশি কর্মীরা ওমানে ফিরতে পারবেন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের মধ্যে বাধ্যতামূলক দেশে আসা এবং এর আগে ছুটিতে আসা বৈধ ভিসাধারী বাংলাদেশিরা কাজে ফিরতে পারবেন ওমানে। তবে তার আগে সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ বিষয়ে একটি গাইডলাইন দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ওমানে অবস্থানকালে পূর্ণ সময়ের জন্য স্বাস্থ্যবীমা থাকতে হবে।

এ বিষয়ে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে অনাপত্তি সনদ (এনওসি) নিতে হবে। অনলাইন ওমান অবজার্ভারে এ খবর দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, যেসব বাংলাদেশি ওমানে যাবেন সেখানে পৌঁছার পর তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময়ে আলাদা রুম এবং টয়লেট ব্যবহার করতে হবে।

ওমান যাওয়ার জন্য বাংলাদেশিরা টিকেট নিতে পারেন সালার্ন এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ওমান এয়ার থেকে। এ ছাড়া ঢাকায় সিআরএল ডায়াগনস্টিক্স থেকে অবশ্যই করাতে হবে কোভিড-১৯ পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন