• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

বগুড়ায় বালু ব্যবসায়ী হত্যা: ৩ জনের মৃত‌্যুদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বালু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর আরও পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেস্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ১৬ এপ্রিল দুপুর ১টায় বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বালু ব্যবসায়ী হযরত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। ঐ দিনই পৌর কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে আট জনের নামে নিহতের মা মেরিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই আট জনের বিরুদ্ধে সিআইডির ইন্সপেক্টর ছকির উদ্দিন ঐ বছরের ২৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আজ মঙ্গলবার বিচার কাজ চলাকালে সাক্ষিদের জবানবন্দি নেওয়া শেষে রায় ঘোষণা করা হয়।

এতে তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ এবং বাকি পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাসের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা আকন্দপাড়ার মহিদুল ইসলামের ছেলে মানিক (২২), নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান (৩৫) ও নিশিন্দারা মধ্যপাড়ার মাসুম মোল্লার ছেলে সাঈদী (২৫)।

মামলায় খালাস প্রাপ্তরা হলেন- বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল, শাওন, সুজন, শাহিনুর ও কাজিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন