• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পদত্যাগ করলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মাতসাকানিয়ান পদত্যাগ করেছেন। নাগোর্নো-কারাবাখ নিয়ে প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ানের সঙ্গে মতনৈক্যের কারণে সোমবার (১৬ নভেম্বর) তিনি পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাঘদালিয়ান। খবর আনাদোলু এজেন্সির।

এই ঘোষণার পর প্রধানমন্ত্রী পাশেনিয়ানও ঘোষণা দিয়েছেন মাতসাকানিয়ানকে বরখাস্ত করার।

২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজানের সঙ্গে নাগোর্নো-কারাবাখ নিয়ে যুদ্ধ শুরু করে আর্মেনিয়া। কিন্তু গেল সপ্তাহে হঠাৎ যুদ্ধ বন্ধ করে এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করে আর্মেনিয়া। সেখানে বলা হয় আজারবাইজান যে অঞ্চল যুদ্ধ করে দখল করেছে সেটা তারা ফেরত পাবে না। পাশাপাশি আরো কিছু অঞ্চল তাদের ছেড়ে দিতে হবে।

এই চুক্তির বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে আর্মেনিয়ার জনগন। তারা মনে করছে যুদ্ধ থামিয়ে এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করার মানে হচ্ছে পরাজয় মেনে নেওয়া।

একইভাবে পররাষ্ট্রমন্ত্রীও শান্তিচুক্তির বিষয়টির সঙ্গে একমত হতে পারেননি। তাইতো প্রধানমন্ত্রীর সঙ্গে তার মতনৈক্য তৈরি হয় যেটা তাকে বাধ্য করে পদত্যাগ করতে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন