• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম চালানো যাবে না

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভাড়া বাড়িতে বা স্থাপনায় যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা না যায়, সে ব্যাপারে সতর্কতা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে এ বিষয়ে সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক স্মারক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এ নির্দেশনায় বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকার পরও কোনো ভাড়া বাড়িতে বা স্থাপনায় কোনো ধরনের কার্যক্রম চালানো যাবে না। তাই যাতে কোনো প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, এরইমধ্যে ক্রয় করা নিজস্ব জমিতে অনুমতি সাপেক্ষে শিক্ষা কার্যক্রম চালানো যেতে পারে। তবে সেটি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অন্যূন ১ (এক) একর এবং অন্যান্য এলাকায় অন্যূন ২ (দুই) একর নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত জমি ছাড়া অতিরিক্ত জমির প্রয়োজন হলে স্থায়ী ক্যাম্পাসের সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে হতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন