• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

ফেসবুকে প্রধানমন্ত্রীর সেলাই ও মাছ ধরার ছবি ভাইরাল

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে তাকে সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করতে দেখা যাচ্ছে। আরেক ছবিতে দেখা যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছেন তিনি।

সেখানে দেখা যাচ্ছে, নানা রাষ্ট্রীয় ব্যস্ততার মধ্যেও চিরায়ত বাঙালি নারীর মতো গণভবনের বারান্দায় বসে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন শেখ হাসিনা। আবার একটা ছবিতে দেখা যাচ্ছে, গণভবনের পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করেছেন। সেখানে বড়শিতে ঝুলছে একটি তেলাপিয়া মাছ।

ছবিটি প্রথম ফেসবুকে শেয়ার করেন প্রধানমন্ত্রীর বাণিজ্যিক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি ছবি দুটি ফেসবুকে পোস্ট করার পরমুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়।

ছবি দুটি ফেসবুকে শেয়ার করে সালমান এফ রহমান ক্যাপশনে লিখেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্পূর্ণ মানুষ। তিনি বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে যেমন কাজ করছেন ঠিক তেমনই এক মিলিয়ন রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছেন। এর মাঝেও তিনি রান্না, সেলাই এবং মাছ ধরার জন্য সময় বের করে নেন। একইভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক ওয়ালে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নেই।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন