• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা

এবার স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মাগুরা প্রতিনিধি:

স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে গণধষর্ণের অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে রোববার (২২ নভেম্বর) মাগুরা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।

ভুক্তভোগীর স্বামী বলেন, গত প্রায় বিশ দিন আগে নিজ এলাকা ঝিনাইদহের শৈলকূপা থেকে মাগুরা সদরের জাগলা গ্রামে ধান সংগ্রহের জন্য আসেন তিনি। এ সময় তিনি ও তার স্ত্রী ওই এলাকার মাঠে তাবু টাঙিয়ে বসবাস করছিলেন।

তিনি আরো বলেন, শনিবার রাতে পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র আমাকে গাছের সাথে বেঁধে রেখে আমার স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় আমার কাছে থাকা ৫ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ধর্ষণের স্বীকার গৃহবধূর স্বামী রোবাবর দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন