• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা

ময়মনসিংহে জনতার হাতে নারী ছিনতাইকারী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে রোববার (২২ নভেম্বর) রোববার সকালে পৌরশহরের মধ্যবাজার থেকে দিপালী বেগম (৩০) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের হাতে সোর্পদ করেছে জনতা।

জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী কল্পনা বেগম সকাল ১১টার দিকে অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখা থেকে ৬১ হাজার টাকা উত্তোলন করে। টাকা উত্তোলনে পর থেকেই কল্পনা বেগমের পিছু নেয় একদল নারী ছিনতাইকারী। ব্যাংক থেকে নেমে কল্পনা বেগম বাজারে সবজি ক্রয় করার সময় সুকৌশলে তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয় নারী ছিনতাইকারীদল।

এসময় ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় জনতা নারী ছিনতাইকারীদের ধাওয়া করে দিপালী বেগমকে হাতেনাতে আটক করলেও অপর ছিনতাইকারীরা পালিযে যায়। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। আটক নারী ছিনতাইকারী বাড়ি পাশ্ববর্তী নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, আটককৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন