• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আওয়ামী লীগের কার্যালয়ে মল নিক্ষেপ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মল (পায়খানা) নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নরোত্তমপুর ইউনিয়নের আওয়ামী লীগের আহবায়ক কমিটি নিয়ে দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে খবর পেয়ে বেগমগঞ্জ থানার ওসি সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নরোত্তমপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বাচ্চু জানান, নরোত্তমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পন্ডিত বাজারে ইউনিয়নের আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়। এই কার্যালয় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করা হয়। গত (৭ নভেম্বর) নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করে বেগমগঞ্জ উপজেলা আ’লীগ। ওই কমিটিতে স্থান না পেয়ে আগের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় আহবায়ক কমিটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা ডাকে। পরে পাশাপাশি একটি ওয়ার্কশপে পাল্টাপাল্টি বর্ধিত সভার ডাক দেয় সাবেক কমিটির নেতৃবৃন্দ।

তিনি অভিযোগ করেন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক সেলিমের নেতৃত্বে খোকন, হোসেন, রহমত, রাসেল উল্যাহ ও তাদের সাঙ্গপাঙ্গরা আমাদের বর্ধিত সভাকে পন্ড করতে রাতের অন্ধকারে কার্যালয়ের বাহিরে এবং তালা ভেঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের ভিতরে মল নিক্ষেপ করে। এক পর্যায়ে মলগুলো কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবিতেও পড়ে।

নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এ ঘটনার সাথে সাবেক কমিটির নেতৃবৃন্দের ন্যূনতম সম্পৃক্ততা নেই। এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।

তিনি দাবি করেন, তিনি কয়েক দিন আগে ঘোষণা দিয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন।

বেগমগঞ্চ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ডা.এ বি এম জাফর উল্লার মুঠোফোনে যোগাযোগ করলে, ফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন