• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়ায় ভবেরচর টু মুন্সীগঞ্জ সদর মহাসড়ক নির্মাণাধীন গাইডওয়ালে ফাটল

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাস স্ট্যান্ড টু মুন্সীগঞ্জ মহাসড়ক বর্ধিতকরণ রাস্তায় নির্মাণাধীন গাইডওয়ালে ফাটল, প্রায় এক কিলোমিটার ওয়াল ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায় ফাটল ধরায় গাইডওয়াল মেরামতের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাই টেক ইঞ্জিনিয়ারিং লি: এর কর্মচারী ও নিযুক্ত দৈনিক দিন মজুর ২০ থেকে২৫ জন শ্রমিক। স্থানীয় রিপন সরকার, রিফাত হোসেন, আজমত বেপারী জানান ভবেরচর টু মুন্সীগঞ্জ সদর মহাসড়ক বর্ধিত রাস্তার গাইড ওয়াল নির্মান কাজ চলছে, সোমবার বেকাল থেকে ফাটল দেখা যায়।

সঠিকভাবে কাজের তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিন্মমানের কাজ করে সরকারের কোটি কোটি টাকার অপচয় ঘটিয়েছে। তাদের অভিযোগ নির্মাণাধীন গাইড ওয়ালে সঠিকভাবে গভীরতা বজায় না রেখে , পানি ও কাধা অবস্থায় কম সিমেন্ট মিক্সার দিয়ে কাজে নয় ছয় করে শেষ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাই টেকের কর্মচারী তাহের জানান সকাল থেকে পূর্ন নির্মাণে শ্রমিক কাজ করছে। কোম্পানির ইঞ্জিনিয়ারদের নাম মোবাইল নাম্বার আমার জানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী জানান বিষয়টি অবগত হয়ে পরিদর্শন করেছি। সড়ক ও জন পথের নারায়ণগঞ্জ জোন শাখার নির্বাহী পরিচারক কে অবগত করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন বিভাগীয় দপ্তরে জানানো হবে। এধরনের কাজ কারোই কাম্য নয়। সড়ক ও জনপথের নারায়ণগঞ্জ জোন শাখার নির্বাহী পরিচালক মো; জহিরুল ইসলাম জানান গাইড ওয়ালের পাতলা আস্তরন ফাটল ধরেছে। কাজ নিন্মমানের হয় নাই। ঠিকাদারি প্রতিষ্ঠান কে পূর্ন মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন