• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক

হাতীবান্ধায় এক সাথে তিন বাচ্চা প্রসব করলো গাভি

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় একই সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে একটি দেশি গাভি। এমন ঘটনা যদিও প্রথম নয় তবুও ওই বাচ্চা তিনটি দেখতে ওই এলাকার উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন সেখানে। এমনকি সোস্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করায় বেশ ভাইরাল হয়েছে ওই গাভিসহ বাচ্চা তিনটি।

বুধবার (২৫ নবেম্বর) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডের হাট কাল্টুর বাজার এলাকার বাসিন্দা নুর হোসেনের বাড়িতে ওই গাভিটি বাচ্চা তিনটি প্রসব করে। বাচ্চা তিনটি বর্তমানে সুস্থ্য আছেন বলে জানান গাভির মালিক নূর হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে নুর হোসেন বলেন, আমার গাভির বাচ্চা হবে জানতাম। কিন্ত এক সাথে তিনটি বাচ্চা প্রসব করবে তা আমি কল্পনাও করতে পারিনি। এটি আল্লাহর অশেষ রহমত। এছাড়া এক সাথে তিনটি বাচ্চা হওয়ায় আমি ও আমার পরিবারের সকলে খুবই আনন্দিত। বুধবার দুপুরে হঠাত গাভীটি ডাকাডাকি শুরু করে। তখন বুঝতে পাই বাচ্চা প্রসব করবে। তাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাই। এ সময় প্রথমে একটি বাচ্চা প্রসব করে। তবে অবাক হই এর কিছুক্ষণ পর আরো একটি বাচ্চা প্রসব করে এবং আবারো আরো একটি বাচ্চা প্রসব করে। এছাড়া বাচ্চা তিনটি সুস্থ্য রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা: মো: মোতাহারুল ইসলাম বলেন, এটা স্বাভাবিক বিষয়। একটি গাভির তিনটি বাচ্চা হতেই পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন