• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক

বিয়ার-অ্যালকোহলসহ দুই বিদেশি নারী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ থেকে বিয়ার ও অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিকুঞ্জ-২ এর ১৪ নম্বর রোডের ৪০ নম্বর বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কিকি (৩০) ও অ্যামেলিয়া (৪৭)। তাদের কাছ থেকে ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহল জব্দ করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ-২ এর ওই বাসায় অভিযান চালিয়ে তাদের ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহলসহ দুইজন নারী ক্যামেরুন নাগরিককে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি মাদক বিক্রির কথা স্বীকার করেছে। তাদের আরও সহযোগী সদস্য রয়েছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন