• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি আব্দুল করিম রয়েলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের ওই অভিযানে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রয়েল পশ্চিম একলাশপুর গ্রামের রেজাউল হক ধনু মিয়ার ছেলে। তিনি স্থানীয় সন্ত্রাসী সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়েলকে গ্রেপ্তারের পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি কবরস্থান থেকে একটি দেশি পাইপগান, একটি কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়াও, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন লাবলুকে গ্রেপ্তার করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, রয়েলের বিরুদ্ধে জোড়া খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি লাবলুকেও কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন