• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

অ্যাসাইনমেন্ট না লেখায় বকেছেন মা, অভিমানে আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, যশোর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে মায়ের সাথে অভিমান করে পরশ হোসেন (১২) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরসকাঠি গ্রামে ঘটনাটি ঘটে।

পরশ ঝিকরগাছা বিএম হাইস্কুলের ছাত্র ছিলো। সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাকচালক লিটন হোসেনের ছেলে। পিতামাতার সাথে সে মণিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে পরশকে বকাঝকা করেন মা পাপিয়া খাতুন সুন্দরী। এরপর দুপুরের খাবার সেরে নিজ ঘরে ঘুমাতে যায় সে। সন্ধ্যার সময় পরশ না ওঠায় বাড়ির লোকজন দরজা খুলে দেখতে পান নানির শাড়ি পেঁচিয়ে ফ্যানের রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রসুল স্কুল ছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন