• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক

কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ নারী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ হামিদা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারী উপজেলার নাওডাঙা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামে তাজুল ইসলামের বসতঘরে তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা ও গাঁজা বাধার সরঞ্জামসহ হামিদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন