• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুজন হাওলাদার (২২) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল আনছার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২৫ নভেম্বর) সকালে সুজন তার বন্ধু মাসুমের সঙ্গে শাহজাহানপুর রেল কলোনিতে যায়। সেখানে পূর্ব শত্রুতার জেরে এরশাদ ও তার ভাইসহ পরিবারের লোকজন কাঠ, বাঁশ দিয়ে সুজনকে পিটিয়ে আহত করে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ঢামেক হাসপাতালে সুজনের শারীরিক অবস্থার অবনতি হলে পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হাসপাতাল মর্গে পাঠায়। সুজনের পিঠ, কপাল ও কানের নিচে কাটা চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার থুঁতনি ও গলায় ফোলা চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই মো. আবুল আরও জানান, এ ঘটনায় তার পরিবার থানায় মামলা করেছে। অভিযুক্ত এরশাদের মা ও বোনকে গ্রেপ্তার করা হয়েছে। কি নিয়ে তাদের মধ্যে শত্রুতা ছিলো তা জানার চেষ্টা চলছে।

সুজন খিলগাঁওয়ের তারাবাগের দুই নম্বর রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে উপজেলার চৌরাপাড়ায়। চার ভাই, তিন বোনের মধ্যে সুজন দ্বিতীয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন