• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

গজারিয়ায় জোরপূর্বক ভাবে রাস্তা তৈরি করার অভিযোগ এবিএম অটো ব্রিকস মোনেম লিমিটেডের বিরুদ্ধে ।

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে রায়পাড়া মৌজায় আর এস দাগ ১৩২৫ সাড়ে চার শতাংশ জমির উপরে , জোরপূর্বক ভাবে রাস্তা তৈরি করার অভিযোগ করেছেন।এবিএম অটো ব্রিকস মোনায়েম কোম্পানির বিরুদ্ধে । বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুল হালিম মোল্লা শুক্রবার সকালে স্থানীয় সংবাদ কর্মীদের জানান ২০১০ সালে এই জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নিজ নামে নামজারি করি ।

জমি ক্রয় কালীন সময়ে এবিএম অটো ব্রিকস মোনেম লিমিটেডের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকায় । আমার জমি ক্রয় প্রতিশ্রুতি দিয়ে কোম্পানির প্রবেশ রাস্তা তৈরি করেছেন । তখন থেকে জমির উপর দিয়ে রাস্তা তৈরি করেছেন এবিএম অটো ব্রিকস মোনায়েম কোম্পানি লিমিটেড । নালিশী সম্পত্তি নিয়ে যতবারই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ।কর্তৃপক্ষ বিনা কারণে নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আমাকে ।আজ ১০ বছর পর ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল এবং কয়েকজন সদস্য দের কে অবগতি করে আমার জমিতে আমি ওয়াল নির্মাণ করছি ।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার হোসেন ও রিপন জানান নালিশী সম্পত্তি আব্দুল হালিম মোল্লার বিষয়টি দীর্ঘদিন যাবত আমরা অবগতি হয়ে আসছি । কোম্পানি কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিতে না পারায় হালিম মোল্লা তার নিজ জমি দখলে এসেছেন । এবিএম অটো ব্রিকস লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান জানান আব্দুল হালিম মোল্লার নালিশী সম্পত্তি নিয়ে অভিযোগের বিষয়টি আমি মোনায়েম কোম্পানির প্রধান প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করে নিষ্পত্তি করার চেষ্টা করব ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন