• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বিয়ের ১২ দিন পর ইউপি ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ইউনিয়ন পরিষদ ভবন থেকে মোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার হয়।

মোফাজ্জলের বাড়ি তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের যুগলপুর গ্রামে। তিনি পেশায় ভ্যানচালক। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। মোফাজ্জাল ১০-১২ দিন আগে হরিপুর ইউনিয়নের নলপুকুর গ্রামের রফিকুল ইসলামের মেয়েকে বিয়ে করেন।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিলের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন। মাত্র কয়েকদিন বিয়ে হলেও নববধূ শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে। কিছুতেই তিনি স্বামীর সংসারে ফিরতে চাচ্ছিলেন না।

দুদিন আগে মোফাজ্জল স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। শনিবার মদ্যপ অবস্থায় স্থানীয় লোকজন তাকে চেয়ারম্যানের কাছে রেখে যান। এজন্য রাতে তাকে ইউপি ভবনের একটি কক্ষেই রাখা হয়। রোববার দু’পক্ষের লোকজনদের নিয়ে তাদের দাম্পত্য কলহের বিষয়ে মীমাংসায় বসার কথা ছিল।

চেয়ারম্যান আরো জানান, রোববার ভোরে দায়িত্বরত গ্রাম পুলিশ জানালা দিয়ে মোফাজ্জলের ঝুলন্ত মরদেহ দেখে তাকে খবর দেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জানালার সঙ্গে লেপের একটি ছেঁড়া অংশ গলায় পেঁচানো অবস্থায় মোফাজ্জলের মরদেহ ঝুলছিল। তারা ঘটনাস্থলে পৌঁছালেও লাশ নামাননি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসে আলামত নিয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরো বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না। তবে মোফাজ্জলের পরিবার যেভাবে চায় সেভাবেই আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন