• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
নড়াইল purboposhchimbd Most Popular Online Newspaper in Bangladesh

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এনামুল শেখ (৩৫) নামে এক কাঁচামাল (সবজি) ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক-নছিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামের মৃত নবীর শেখের ছেলে।

নিহতের প্রতিবেশি মো. রুবেল মিয়া জানান, এনামুল পেশায় কাঁচামাল ব্যবসায়ী। যশোর মোকাম থেকে আলু, মরিচসহ বিভিন্ন সবজি নছিমন (আলম সাধু) যোগে নড়াইলে এনে কয়েকটি হাট-বাজারে পাইকাড়ী বিক্রি করতো। রোববার ভোর রাতে নছিমন নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হন। নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কায় এনামুল রাস্তার ওপর ছিটকে পড়ে। আঘাতে তার মাথা ফেটে যায় এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়। তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় নছিমনে থাকা আরো এক কিশোর আহত হন। তবে নছিমন চালক নিহতের চাচাতো ভাই জাহিদুর রহমান সুস্থ্য আছেন।

নোয়াগ্রাম ইউনিয়নের স্থানীয় ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য শারফুজ্জামান বোরাক ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, নিহত এনামুল খুবই ভালো মানুষ ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এনামুলের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন