• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে এনবিআরে বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও তাদের অন্তর্ভুক্ত তিনটি কর অঞ্চলের কর্মীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে লুৎফুল কবিরের বিরুদ্ধে রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজসহ শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ আনা হয়।

বিক্ষোভকারীরা জানান, যুগ্ম কমিশনার মো. লুৎফুল গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এনবিআর থেকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় সারাদেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বক্তরা আজকের মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আর দাবি আদায় না হলে সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

বাকাএভের আহ্বায়ক খন্দকার লুৎফুল আজম, সদস্য মো. মজিবুর রহমানসহ কাস্টমাস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন