• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

রাজশাহীতে আরজেএফ’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ রাজশাহীঃ-

“তৃণমূলে প্রশিক্ষিত সাংবাদিক সমাজ আমাদের প্রত্যাশা” স্লোগানকে সামনে রেখে আরজেএফ’র রাজশাহী জেলা শাখার ১৪ বর্ষে পর্দাপন অনুষ্ঠান পালিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে কেক কাটা,আলোচনা সভা ও মধ্যাহ্ণ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সাগর।

সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আরজেএফ’র সভাপতি ও দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক ফয়সাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো আল-আমিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ শফিকুর রহমান বাদশা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও মুখপাত্র অভিজিৎ সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের, স্থানীয় দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, স্থানীয় দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সি: সহ-সভাপতি ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার আবু সালেহ মো: ফাত্তাহ, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোশিয়েশনের সা: সম্পাদক মেহেদী হাসান শ্যামল, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, বিএমএসএফ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আমাদের নতুন সময়ের এসএম বিশাল, দৈনিক উপচারের ব্যবস্থাপক এহসান হাবিব তারা, ইন্টা. হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান পাইলট ও সা: সম্পাদক সাগর নোমানী প্রমূখ।

উল্লেখ্য, গ্রামীন ও মফস্বলের তরুণ মেধাবী শিক্ষানবিশ সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তোলায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মূলত, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও দেশের বিভিন্ন সংগঠনের মাধ্যমে নবাগত ও অদক্ষ শিক্ষানবিশ সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এছাড়াও সমাজের বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবীমূলক কার্যক্রমও আরজেএফ বিশেষ কার্যক্রমের অংশ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন