• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

তারা হলেন- মো. জামাল উদ্দিন দিদার (২২), মো. রবিউল হাসান (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়ন জানান, পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানার পুনম সিনেমা হলের বিপরীতে মেসার্স জুবায়ের আয়রন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন