• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সিলেটে বিস্ফোরক ও ডেটোনেটরসহ আটক ১

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর থেকে উচ্চ বিস্ফোরক ও ডেটোনেটরসহ ইয়াসিন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায় র‌্যাব।

এর আগে সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ইয়াসিন আলী ওই ইউনিয়নের নয়াখেল গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরক আনা হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানকালে চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামন নয়টি উচ্চ বিস্ফোরক (পাওয়ার জেল), নয়টি ইলেক্ট্রিক ডেটোনেটর এবং একটি মোবাইল ফোনসহ ইয়াসিনকে আটক করা হয়।’

উদ্ধার হওয়া বিস্ফোরকসহ তাকে সিলেট জেলা পুলিশের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন