• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ব্যাটারির রাসায়নিকে ২৫ গরুর মৃত‌্যু: কারখানা সিলগালা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদরের বারাসিয়া গ্রামের উত্তরপাড়া মাঠ এলাকায় বিভিন্ন কৃষকের ২৫টি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ১৫ থেকে ১৮টি। গরুর পাশাপাশি মানুষও অসুস্থ হয়ে পড়ছে। অবৈধ ব‌্যাটারি কারখানার বিষাক্ত সিসা বাতাসের সাথে মিশে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার (২ ডিসেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন করে। সরেজমিনে পরিদর্শন শেষে অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স ফাইভ স্টার ব্যাটারি হাউজকে সিলগালা করে দেন তিনি।

এসময় কারখানার মালিক না থাকায় ১০ শ্রমিককে আটক করা হয়। আটক শ্রমিকদের তিন দিন করে জেল দেন ভ্রাম‌্যমাণ আদালত। তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়।

ব‌্যাটারি কারখানা সিলগালা করার পাশাপাশি ওই কারখানার পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসএইচবি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বারাসিয়া উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। সেসময় ব্যাটারি থেকে সিসা তৈরির সরঞ্জাম, কিছু দেশীয় অস্ত্র ও ২৭২ পিস সিসার মন্ড উদ্ধার করা হয়। আমরা কারখানাটি সিলগালা করে দিয়েছি। কারখানায় কর্মরত ১০ শ্রমিককে তিন দিনের জেল দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কারখানা সংলগ্ন একটি ইটভাটাকে এলাকার পরিবেশ দূষিত হওয়ার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন