• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে নিয়ে উধাও দপ্তরি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে সপ্তম শ্রেণির জনৈক ছাত্রীকে নিয়ে শরিফ মিয়া (২৫) নামে এক স্কুল দপ্তরি পলায়ন করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে এ ঘটনায় ঐ স্কুলছাত্রীর মা সেলিনা আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার শিবগঞ্জ বিদাস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১২) স্কুলের এসাইনমেন্টের খাতা জমা দিতে মঙ্গলবার সকালে স্কুলে যায়। পরে স্কুল থেকে বাড়ি ফেরায় পথে ধোপাঘাট এলাকা রাস্তায় থেকে ধোপাঘাট শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি শরিফ মিয়া তাকে জোরপূর্বক অটোরিকশা তুলে নিয়ে পালিয়ে যায়।

স্কুলছাত্রী মা সেলিনা আক্তার জানান, দপ্তরি শরিফ মিয়া দীর্ঘদিন যাবত আমার মেয়েকে নানানভাবে উত্যক্ত করতো। ঘটনাদিন সকালে স্কুল থেকে বাড়ি ফেরায় পথে শরিফ তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে রাস্তায় থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। শফির উদ্দিন ধোপাঘাট গ্রামে আব্দুল মজিদের ছেলে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশির অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন