• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) ভোরে টেকনাফের নাফ নদীর কাটাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফস্থ কোস্টগার্ডের স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার আমিরুল বলেন, কোস্টগার্ড নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। তখন সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের উপর গুলি নিক্ষেপ করতে থাকে।

তিনি আরো বলেন, পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটি ধরতে সক্ষম হয়। এরপর ট্রলারটি তল্লাশিকালে দুইটি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা লুকানো ছিল। এসব ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের সাত নাগরিককে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে।

লে. কমান্ডার আমিরুল আরো বলেন, ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। মিয়ানমারের সাত নাগরিকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন