• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ধামরাইয়ে গৃহবধূ ধর্ষণ মামলায় কাজী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সাভার প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইউসুফ আলী নামে এক বিবাহ রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা (নং-৫) দায়ের করেন।

গ্রেপ্তার ইউসুফ আলী (৪৫) ধামরাই পৌর এলাকার নতুন দক্ষিণ পাড়া মহল্লার আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হাঁপানিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, প্রায় এক মাস আগে নিজের বিয়ের কাবিনের অর্থের পরিমাণ এক লাখ থেকে তিন লাখ টাকা বাড়ানোর কথা বলে তাকে কাজী তার অফিসে ডেকে নেন কাজী ইউসুফ আলী। ওই গৃহবধূ তার অফিসে গেলে কাগজ অফিসে নেই জানিয়ে তাকে পৌর এলাকার ৮নং দক্ষিণ পাড়ার নিজ ভাড়া বাসায় নিয়ে যান ইউসুফ। এসময় চার তলায় কাজীর ফ্ল্যাটে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তবে ওই সময় বাসায় কেউ ছিল না। পরে আজ সকালে ধামরাই থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সায়েদুজ্জামান বলেন, ‘ধর্ষণের ঘটনা মীমাংসার জন্য স্থানীয়ভাবে অনেকবার বসা হয়েছিল। মীমাংসার আশ্বাসে এতদিন ওই গৃহবধূ থানায় অভিযোগ করেননি। অবশেষে গতকাল রাতে তিনি থানায় অভিযোগ দায়ের করলে আজ সকালে মামলা নথিভুক্ত করা হয়। পরে দুপুরে অভিযুক্ত রেজিস্ট্রার কাজী ইউসুফকে পৌর এলাকার চন্দ্রাইল থেকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল শুক্রবার তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।’

এছাড়া ভুক্তভোগীকে বৃহস্পতিবার সকালেই স্বাস্থ‌্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান এসআই সায়েদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন