• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর ফাঁস নিলেন প্রেমিকা

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ঝিনাইদহ প্রতিনিধি:

‘গুড বাই’ বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন প্রেমিক সুমন বিশ্বাস। সেই কষ্ট সইতে না পেয়ে তিন দিনের মাথায় প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামের।

স্থানীয় সংবাদকর্মী সালাম হোসেন জানান, ঝিনাইদহের সদর উপজেলার কাতলামারি গ্রামে কসমেটিকসের দোকান ছিল ওই গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের। দোকানে আসা যাওয়ার কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের। গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়। মিনার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে।

গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনা আক্তারের সঙ্গে দেখা করতে যায় সুমন। কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন। মিনা টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুমনের মৃত্যু মেনে নিতে পারেনি মিনা। বিমর্ষ হয়ে পড়ে সে। অবশেষে বুধবার ভোররাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়নাতদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন