• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

আজান দেয়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের গৌরীপুরে আজান দেয়ারত অবস্থায় আব্দুল কুদ্দুছ (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন।

তিনি বলেন, এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে মুয়াজ্জিনকে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের মেঝেতে মুয়াজ্জিন পড়ে আছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন