• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নামাজ শেষ করে চা খাওয়ার জন্য হাইওয়ে পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নাটোর প্রতিনিধি:

নাটোর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলাল ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাল ফকির সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকার মৃত মাসুম ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আলাল ফকির বাড়ির পাশে হয়বতপুর বাসস্ট্যান্ড মসজিদে নামাজ শেষ করে চা খাওয়ার জন্য হাইওয়ে পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা এক ট্রাকের চাকার নিচে পড়ে তার দুই পা পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরেই চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়াও তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন