• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মাইক্রোবাস চাপায় ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে মাইক্রোবাস চাপায় আরশাদ আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত‌্যু হয়েছে। তিনি বাহুবল উপজেলার আব্দাপটয়িা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসরাম তৌফিক।

তিনি জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় বাইসাইকেল আরোহী আরশাদ আলীকে চাপা দেয় মাইক্রোবাসটি। গুরুতর আহত অবস্থায় আরশাদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মিরপুর বাজারের ব্যবসায়ী আরশাদ আলী বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন