• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সৌর বিদ্যুৎ প্রসারে টেকসই নীতি জরুরি শিশু-কিশোর গড়ার স্বপ্নে জিয়ার আদর্শের অগ্রযাত্রা মেঘনায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ

মালয়েশিয়ায় কংক্রিটের পিলার পড়ে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হওয়ার ৩ দিন বাদে মালয়েশিয়ায় পিলার পড়ে মারা গেলেন শরিফুল ইসলাম নামের এক শ্রমিক। সিম্পাং আমপাটের ভালডোর শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার সকাল ১০টা ২৫টি মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

৩৩ বছর বয়সী শরিফুল ঘটনাস্থলেই মারা যান। তার ইন্দোনেশিয়ান সহকর্মী হালকা আঘাত পেয়ে হাসপাতালে আছেন।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার মোহাম্মদ নাজিব হাশিম জানিয়েছেন, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা এক ভুক্তভোগীকে উদ্ধার করতে পারলেও আরেকজন ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

‘দমকলকর্মীদের স্পেশাল ‍টুল ব্যবহার করে কংক্রিটের পিলার সরাতে হয়েছে। ৩০ মিনিট চেষ্টার পর আমরা বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করি। ততক্ষণে তিনি মারা যান।’

নাজিব জানিয়েছেন, নিহত শরিফুলের মরদেহ সুনগাই বকাপ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর দেশটির একটি প্রাইভেট কলেজের লবিতে কাজ করার সময় মারাত্মক আহত হন দুই বাংলাদেশি কর্মী। সেদিন কংক্রিটের প্রাচীর তাদের শরীরের ওপর ধসে পড়ে।

এই ভুক্তভোগীদের একজন ৪২ বছর বয়সী মোসাক। তার মুখ মারাত্মকভাবে জখম হয়। গুঁড়িয়ে যায় ডানহাতের পাতা। আরেকজন ৪০ বছর বয়সী মান্নান আব্দুল, তার পা এবং তলপেটে গুরুতর আঘাত লাগে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন