• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

গজারিয়ায় সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন এর উপর সন্ত্রাসী হামল

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নে মসজিদের ভেতর জুমার নামাজের খুতবা চলাকালীন অবস্থায় বিজয় টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের উপর হামলা চালিয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় হামলায় আমিরুল ইসলাম নয়ন ও তার শ্যালক সাদ্দাম হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহত নয়নের শশুর ও সাদ্দাম হোসেনের বাবা কামাল হোসেন জানান নামাজ আদায়ের আগে মসজিদের কমিটির সাধারণ সম্পাদক পদ পরিবর্তন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছেলে সাদ্দাম ও জামাই নয়নের উপর হামলা চালিয়েছে ।

আহত সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন ও সাদ্দাম হোসেনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল জানান মুসল্লিদের মাঝে মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নতুন কমিটি গঠন আলোচনায় সাংবাদিক নয়ন প্রতিবাদ করার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ঠেলা ধাক্কা ঘটনা ঘটে। গজারিয়া থানা অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান বিষয়টি অবগত হয়েছি ।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন