• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক স্থিতাবস্থা ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের স্বস্তি দেখা দিয়েছে। এতে বেড়েছে বিভিন্ন খাতে বিনিয়োগ।

শনিবার (৫ ডিসেম্বর) রাশিয়ায় গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। অন্যদিকে যুক্তরাজ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে আসছে মঙ্গলবার থেকেই। এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনও। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের ভ্যাকসিন আসায় নতুন করে প্রত্যাশার আলো দেখা দিয়েছে অর্থনীতিতে। তাই ক্রমেই স্বাভাবিক হওয়ার পথে সব কিছু।

যে কারণে আন্তর্জাতিক বাজারে উর্ধ্বে গমন করা স্বর্ণের দামের সূচকের নমনীয়তা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম মূল্যবান এ ধাতবের মূল্য ক্রমেই সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসা শুরু করেছে।

শনিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্সের স্বর্ণের দাম দেখা যায় ১ হাজার ৮৩৯ ডলার, প্রতি গ্রাম ৫৯ ডলার আর প্রতি কেজি সোনার দাম ৫৯ হাজার ১৩৪ ডলার। যা গতকালের চেয়ে প্রায় ২ ডলার কম। এ দাম ক্রমেই কমতে থাকবে বলে আশা বিশ্লেষকদের।

এদিকে মহামারির মধ্যে কয়েক দফা বেড়ে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি হওয়ার পর স্বর্ণের দাম সপ্তাহের ব্যবধানে আরেক দফা কমেছে। গতপ্তাহে বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

বুধবার (২ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়। স্বর্ণের নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭২ হাজার ৬৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৭৩ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ৫১ হাজার ৬১৩ টাকায়। অর্থাৎ বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। এ দামে বর্তমানে দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন