• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ

গজারিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানব বন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া
বিজয় টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গজারিয়া প্রেসক্লাব ।

রোববার বিকালে গজারিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গজারিয়া প্রেসক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধনে ও প্রতিবাদ কর্মসূচি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক আরোফিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এসএম নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন, কার্যকরী সদস্য আজিজুল হক পার্থ প্রমুখ।

বক্তারা আমিরুল ইসলাম নয়নের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ, গত ৪ নভেম্বর বালুয়াকান্দি উত্তর পাড়া জামে মসজিদে বিজয় টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন উপর হামলায় চালায়।তাকে মারাত্মক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন