• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মেঘনায় পরছেনা মাস্ক , মানছেনা স্বাস্থ্যবিধি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

৯  ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার মেঘনা উপজেলায় সাধারণ মানুষ পরছেনা মাস্ক, মানছেনা স্বাস্থ্যবিধি। দ্বীতীয় ধাপে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন থেকে মাস্ক পড়ার উপর জনসাধারণকে গুরুত্বারোপ করা হলেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেও তেমন ফল হচ্ছেনা মাস্ক ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। সরকারি বেসরকারি    অফিস পারায়   পোস্টার, সাটানো হয়েছে” নো মাস্ক, নো সার্ভিস ” অফিস পারায় যাদের যাতায়াত তারা মাস্ক ব্যবহার করলেও হাট বাজার, মসজিদ, মন্দির সহ রাস্তাঘাটে সরেজমিনে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে প্রকোপ হলেও মেঘনা উপজেলায় এর প্রভাব আছে বলে মনে হয় না। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাস্কের জন্য জনসাধারণকে তাগিদসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেও তেমন ফল হচ্ছেনা। চায়ের দোকানের আড্ডায় চোখ গেলে দেখা যায় মাস্ক ব্যবহার না করার সংখ্যাই বেশি , কেউ কেউ থুতনিতে পরে স্বাচ্ছন্দ্যে বোধ করছেন। খেটে খাওয়া মানুষ গুলোর সাথে কথা বললে তারা বলেন করোনা, মরোনা আর বুঝিনা, কাম করি খাই, কোন রকম জীবন চালাই, সংসারের খরচ মিটিয়ে দৈনিক ৫ টাকা দিয়ে মাস্ক ব্যবহার করা সম্ভব না। এইডা প্রতিদিনই পড়তে হবে। বাড়তি খরচের ঝামেলা। সচেতন নাগরিকরা মনে করেন এ বিষয়ে আরও জোরালো প্রচারণা ও মাস্ক যদি ফ্রি দেওয়ার ব্যবস্থা করা যেত তা হলে অনেকাংশে মাস্ক ব্যবহার বেড়ে  যেত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন