• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হোটেলের খাবার খেয়ে ৪১ পুলিশ সদস্য হাসপাতালে

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ, গাড়িচালক ও আনসার সদস্যরা হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার উপজেলার আটটি ইউনিয়নের ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হতে যাচ্ছে। তাই ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় কর্তব্যরত প্রায় এক হাজার পুলিশ সদস্য, গাড়িচালক, আনসার ও অন্যদের জন্য বুধবার দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সব খাবার সরবরাহ করা হয় উপজেলা সদরের ইত্যাদি নামের একটি হোটেল থেকে।
ওসি মো. নাজমুল হক বলেন, রাত ৯টার পর থেকে আমাদের কাছে আসতে থাকে এ দুঃসংবাদটি। খাবার খেয়ে ফুড পয়জনিংয়ের (খাদ্যে বিষক্রিয়া) কারণে বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে আমাদের সহকর্মীদের অসুস্থ হওয়ার খবর। গাড়ি ও অ্যাম্বলেন্সযোগে অসুস্থদের ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গভীর রাতে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে কাজে ফিরতে সক্ষম হলেও রাত ২টা পর্যন্ত ৪১ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পুলিশ সদস্যদের অসুস্থ হওয়ার কারণে নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না বলেও ওসি জানিয়েছেন। তবে খাদ্যে বিষক্রিয়ার কারণে আরও পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন বলে চিকিৎসকদের আশঙ্কা।

এদিকে এ খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে রাতে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন