• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গোপালগঞ্জে মেম্বারকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

১২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (শরিফপাড়া) সদস্য হামিদুল শরিফকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হযরত আলী বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার আনুমানিক রাত ৮টার দিকে গোপিনাথপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন হামিদুল শরিফ। গোপীনাথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে আসলে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা কে বা কারা তার বুকে চারটি গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনে। পরে কর্তব্যরত চিকিৎসক হামিদুলকে মৃত ঘোষণা করেন।

গোপীনাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শরিফ বাবর আলী বলেন, ‌‘আমি ঘটনার সময়ে পাশের একটা মসজিদে নামাজ পড়ছিলাম। এ সময় গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে রক্ত ও রক্তমাখা কাপড় দেখতে পাই। এরপর হাসপাতালে এসে হামিদুল শরিফ নিহত হয়েছেন বলে জানতে পারি।’

ওসি হযরত আলী জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যকাণ্ডের ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন