• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

১২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত দুইদিন থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

দুপুরের দিকে কিছু সময় ছাড়া দেখা মিলছে না সূর্যের। দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রা ওঠা-নামা শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। কুয়াশায় দৃষ্টি কয়েক হাতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। সড়কে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে।

আবহাওয়া অফিস বলছে, আরও ৩ দিন আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে।

এদিকে, তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। ঠাণ্ডার কারণে দিনমজুররা কাজ করতে পারছেন না।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ওঠা-নামা করছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় এখানে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। একদিনের ব্যবধানে শনিবার তা নেমে এসেছে ১৪ দশমিক ৪ ডিগ্রিতে।

আবহাওয়া কর্মকর্তা আরও জানান, ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত আরব সাগরে সৃষ্ট ঝড়ের প্রভাব পড়েছে পঞ্চগড়সহ উত্তরের কয়েক জেলায়। এ কারণে শীত কিছুটা বেশি পড়ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন